দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর - The News Lion

দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর

 


দি নিউজ লায়ন;  দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান নিযুক্ত হলেন রাজ্যের প্রাক্তন সমবায় মন্ত্রী জ্যোতির্ময় কর ।বৃহস্পতিবার রাজ্যের নগর ও পুর উন্নয়ন দফতর জ্যোতির্ময় করকে এই পদে নিযুক্ত করেন ।


রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে তৃনমূল গঠনের পর থেকেই তাঁর দলে যোগ দেন অধ্যাপক জ্যোতির্ময় কর । গত ২০০১ সালে তিনি তৃনমূলের টিকিটে উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। ২০১১ সালে দল তাঁকে পটাশপুরে প্রার্থী করে ।এই কেন্দ্র থেকে তিনি ২০১৬ সালেও তৃনমূলের টিকিটে জয়ী হয়েছিলেন। নিজের দ্বিতীয় মন্ত্রী সভায় তাঁকে সমবায় মন্ত্রী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।


 এবার দল তাঁকে দক্ষিন কাঁথি বিধানসভা আসনে প্রার্থী করে । ভোট ঘোষনার পর মাত্র ১০-১২ সময় পেয়েছিলেন।কড়া লড়াই দিলেও পরাজিত হন ।তবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিজ্ঞ এই মানুষটিকে তাঁর উন্নয়নি কর্মকান্ডে সামিল রাখতে চান ।তাই দিঘা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদে তাঁকে নিযুক্ত করলেন বলে মনে করছে দলীয় নেতৃত্ব।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.